ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নারীকে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই:গ্রেফতার হওয়া তিন পুলিশকে জিজ্ঞাসাবাদ

ads

শহরে বসতবাড়ীতে ঢুকে এক নারীকে পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে গ্রেফতার হওয়া তিন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ হেড কোয়াটার্স এর গঠিত তদন্ত কমিটি কক্সবাজার সদর মডেল থানায় তাদের জিজ্ঞাসাবাদ করেন। এসময় মামলা বাদি রোজিনা খাতুসহ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।


থানার ওসি এই তথ্য নিশ্চিত করে জানান, পিস্তল ঠেকিয়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেন পুলিশ হেড কোয়াটার্স। বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইদুর রহমানের নেতৃত্বে এ কমিটি কক্সবাজার মডেল থানায় আসেন। সেখানে রিমান্ডে থাকা তিন পুলিশ সদস্য উপপরিদর্শক (এসআই) নুর হুদা ছিদ্দিকী, কনস্টেবল আমিনুল মমিন ও মামুন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে। একই সঙ্গে ভুক্তভোগী রোজিনা খাতুন ও কয়েকজন সাক্ষীর সঙ্গেও কথা বলেন তারা। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন ভুক্তভোগী নারী রোজিনা খাতুন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


উল্লেখ্য, সোমবার রাতে শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার বাসিন্দা ব্যবসায়ী রিয়াজ আহমদের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করেন। এরপর তিন পুলিশ সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। পরে পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

ads
ads
ads

Our Facebook Page